News71.com
 Bangladesh
 27 May 17, 08:23 PM
 232           
 0
 27 May 17, 08:23 PM

রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে সকলের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান।।

রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে সকলের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান।।

নিউজ ডেস্কঃ জীবনের সর্বস্তরে ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র রমজান উপলক্ষে আজ শনিবার বিকেলে এক বাণীতে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন,আসুন,আমরা সকল প্রকার অকল্যাণ বর্জন করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন,

আত্মসংযম,অনুকম্পা ও ক্ষমা লাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্যলাভের সুযোগ হয়। তিনি পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস,হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি,সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন