News71.com
 Bangladesh
 27 May 17, 08:26 PM
 202           
 0
 27 May 17, 08:26 PM

প্রতিবন্ধীদের পরীক্ষার সময় এক ঘণ্টা বাড়ানোর পক্ষে মতামত দিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া  

প্রতিবন্ধীদের পরীক্ষার সময় এক ঘণ্টা বাড়ানোর পক্ষে মতামত দিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া   

নিউজ ডেস্কঃ প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষার সময় সাধারণ পরীক্ষার্থীদের থেকে এক ঘণ্টা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। তিনি বলেছেন,একজন সুস্থ্য ও সাধারণ পরীক্ষার্থীর সঙ্গে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের সময়সুচির ব্যবধান নির্ধারণ করতে হবে। কারণ প্রতিবন্ধীদের অনেক বাঁধা পেরিয়ে পরীক্ষা হলে আসতে হয়। এবিষয়ে সরকার আন্তরিক বলেও তিনি উল্লেখ করেন।

আজ শনিবার নিজের নির্বাচনী এলাকা গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে এসব কথা বলেন। অনুষ্ঠানে সাঘাটা উপজেলা চেয়ারম্যান গোলাম শহিদ রন্জু,ভাইস চেয়ারম্যান মহিবুল ইসলাম নয়ন,উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার ঘোষ,আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা দুদু,সাঘাটা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিররুল আলম স্বপন,রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠিক সম্পাদক হায়দার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

এসময় ডেপুটি স্পিকার বলেন,সরকার প্রতিবন্ধীদের সব ধরনের সহায়তা করছে। তাদের কল্যাণে বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। তাদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ও বেসরকারি পর্যায়ে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তিনি প্রতিবন্ধিরা মনোক্ষুণ্ণ হন,এমন কথা না বলার জন্য শিক্ষক-ছাত্রসহ সকলের প্রতি আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন