
নিউজ ডেস্কঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ১ নম্বর ওয়ার্ডে ৯ হাজার টাকার জাল নোটসহ শাহিদা বেগম (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় তার স্বামীর ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে,দীর্ঘদিন যাবত শাহিদা বেগম জাল টাকার ব্যবসা করতো এমন গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এস,আই অশোক কুমার,এ,এস,আই বিল্পবসহ পুলিশের একটি দল শনিবার বেলা সাড়ে ১১টায় অভিযান চালিয়ে তাকে ১৮ পিচ ৫শ টাকার জাল নোটসহ তার স্বামীর ঘর থেকে গ্রেপ্তার করে। তার স্বামীর নাম জাহাঙ্গীর হোসেন। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ মাহমুদুর রহমান জানান, জাল টাকার ব্যবসা করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫শ টাকার ১৮ পিচ জাল নোটসহ এক নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে বিকেলে ভোলার আদালতে প্রেরণ করা হয়েছে।