News71.com
 Bangladesh
 27 May 17, 09:14 PM
 216           
 0
 27 May 17, 09:14 PM

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষ,আহত ১০।।

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষ,আহত ১০।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের বেলকুচিতে জমি নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগের দু পক্ষের সংঘর্ষে আহত ১০ জন আহত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার তামাই কাজিপাড়ায় এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়,তামাই কাজিপাড়া গ্রামের তাঁত ব্যবসায়ী আব্দুল্লার সাথে প্রতিবেশী শাহীন তোতা ও মান্নানের জমি নিয়ে বিরোধ চলছিল। আজ শনিবার বিবাদমান জমিটির পরিমাপের মাধ্যমে সমাধানের জন্য বসলে বেলা ৪টার দিকে বাক-বিতণ্ডার এক পর্যায়ে শাহীন গংদের পক্ষে উপস্থিত বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি শাহাদৎ হোসেন মুন্না এক দল নেতা কর্মী ও আব্দুল্লার গংদের পক্ষে সদ্য আওয়ামী লীগে যোগদান কারী আওয়ামী লীগ নেতা রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানসহ তার সাথে থাকা আওয়ামী লীগের লোকজনের সাথে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে আতাউরের চেয়ারম্যানের মাথা ফেটে যায়। এছাড়াও উভয় পক্ষের আরও অন্তত ৯ জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে আতাউর রহমান,রুবেল,বাবু,সবুজ ও হাবিবুর রহমানকে সিরাজগঞ্জ ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান,সংঘর্ষের খবর পেয়ে পুলিশের ফোর্স পাঠাই তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি কেউ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন