News71.com
 Bangladesh
 27 May 17, 09:55 PM
 265           
 0
 27 May 17, 09:55 PM

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত।।  

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত।।   

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে বাস চাপায় মুক্তিযোদ্ধাসহ ২ জন নিহত ও এক যাত্রী আহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার মালেঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা মর্তুজা মোল্লা (৬৭) সদর উপজেলার নিজড়া ইউনিয়ন কমান্ডার ও ভ্যান চালক আসুদ মীনা (২৩) । এদের বাড়ি নিজড়া গ্রামে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা জানিয়েছেন,ইঞ্জিন চালিত একটি ভ্যান রিক্সায় করে নিহত মর্তুজা মোল্লা ও আহত ব্যক্তি জেলা সদর থেকে তাদের নিজড়া গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থল মালেঙ্গা পৌছালে পলাশ পরিবহনের টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাস তাদেরকে ধাক্কা দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই নিজড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মুর্তজা মোল্লা ও ভ্যানগ চালক আসুদ মীনা নিহত হয়। আহত ব্যক্তিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন,লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন