
নিউজ ডেস্কঃ পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকের কর্মঘণ্টা ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক।রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন করতে পারবেন গ্রাহকরা। তবে অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানান,সাধারণ সময়ের মতো রমজান মাসেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। জোহরের নামাজের বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে হবে। রমজান মাস শেষ হলে আগের নিয়মে অফিস সময় ও লেনদেন সূচি কার্যকর হবে।