
নিউজু ডেস্কঃ দিনাজপুর জেলার বিরল উপজেলার স্টেশন সংলগ্ন এলাকা থেকে ৭০ বস্তা সরকারি চালসহ ট্রাক্টর জব্দ করেছে পুলিশ। এ সময় চালক মঙ্গলু ও শ্রমিক বিশুকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে বিরলে ট্রাক্টরটি সরকারি খাদ্য গুদাম থেকে বের হলে তাদের আটক করা হয়। আটক দু’জনই বিরল উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়,সরকারি গুদাম থেকে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চালের একটি চালান নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক্টর বোঝাই ৭০ বস্তা চালসহ দুই জনকে আটক করা হয়। চালগুলো কার এটা এখনি কিছুই বলা যাচ্ছে না। তবে ট্রাক্টরটি স্থানীয় বিরল ইউনিয়নের চেয়ারম্যান সাগরের। এ ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।