News71.com
 Bangladesh
 05 Jun 17, 07:46 PM
 200           
 0
 05 Jun 17, 07:46 PM

প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশে ডেস্টকোর এর নানা কর্মসূচি।।  

প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশে ডেস্টকোর এর নানা কর্মসূচি।।   

নিউজ ডেস্কঃ প্রতিবন্ধীরা এ সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তারা দেশ গঠনে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। তারাও সুযোগ পেলে নিজেদের দক্ষতা প্রকাশ করতে পারে,তার বহু দৃষ্টান্ত রয়েছে। তাদের বাদ দিয়ে পূর্ণাঙ্গ জাতি গঠন কখনই সম্ভব নয়। এ উপলব্ধি থেকে ২০১৩ সালের ১লা জানুয়ারি আমরা প্রতিবন্ধীদের সকল অধিকার আদায়ের নিমিত্তে একটি সংগঠন গড়ে তোলার লক্ষ্যে সংগঠিত হয়। উক্ত বছরের ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং দৃষ্টিহীন শিক্ষার্থীদের মাঝে সাদাছড়ি বিতরণের মধ্যে দিয়ে এই সংগঠন যাত্রা শুরু করে।

২৬ আগষ্ট,২০১৪ সালে যমুনা রিসোর্ট ভ্রমণ,৬ সেপ্টেম্বর ২০১৫ সালে ড্রিম হলিডে ভ্রমণ করা হয়। তারই ধারাবাহিকতায় ২০১৬ সালের ১০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্যার ২০০'র অধিক প্রতিবন্ধীকে সাথে নিয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেন। আমরাই ১ম বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা থেকে দৃষ্টিহীন শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজার, সেন্টমার্টিন এবং ছেড়াদ্বীপ ভ্রমণ সফলতার সাথে সম্পন্ন করেছি। এ ছাড়াও ২৬ মার্চ উপলক্ষ্যে খুলনা কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবস ঞ-২০ ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট -২০১৭'তে অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্লাইন্ড ক্রিকেট টিম। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করে টিমটি।

তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দৃষ্টিহীন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য বাংলাদেশের বিভিন্ন স্কুল,কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান দৃষ্টিহীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামিক সংগীত,কেরাত এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। এমনিভাবে প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশ ও দক্ষতা আনয়ন এবং দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আপনাদের সহায়তায় নানাবিধ কর্মসূচি আয়োজন করে যাবে এটাই ডেস্টকোর এর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।

লক্ষ্য ও উদ্দেশ্য:১। বাঙালি জাতীয়তাবাদ এবং সংষ্কৃতি সুদৃঢ়করণের লক্ষ্যে সকল জাতীয় এবং সাংস্কৃতিক দিবস উপলক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করবে।
২। আন্তর্জাতিক বিষয়াদিতে দূরদৃষ্টি ও প্রজ্ঞার পরিচয় রাখতে যুগোপযোগী কর্মসূচীর আয়োজন করবে।
৩। শিক্ষা বঞ্চিত প্রতিবন্ধীদের শিক্ষালাভের নিমিত্তে কার্য-পরিচালনা করবে।
৪। সারাদেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করবে।
৫। প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে সচেতন করবে।
৬। দরিদ্র শারীরিক প্রতিবন্ধীদের পাঠ্য উপকরণ বিতরণ করবে।
৭। দৃষ্টি প্রতিবন্ধীদের পাঠ্য উপকরণ সংশ্লিষ্ট সরঞ্জামাদি বিতরণ করবে।
৮। প্রতিবন্ধীদের খেলাধুলার উন্নয়নে বিবিধ কার্য পরিচালনা করবে।
৯। প্রতিবন্ধীদের বিনোদন নিশ্চিত করার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।
১০। প্রতিবন্ধীদের বিচিত্র প্রাকৃতিক জ্ঞান আহরণের জন্য বিভিন্ন অঞ্চল এবং পৃথিবীর বিভিন্ন দেশের ভ্রমণের ব্যবস্থা করবে।
১১। শিক্ষিত প্রতিবন্ধীদের কর্মসংস্থানের যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য বিবিধ প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
১২। প্রতিবন্ধীদের কল্যাণে বাস্তবতা বিবেচনায় যুগোপযোগী কর্মকান্ড পরিচালনা করবে।
১৩। প্রতিবন্ধীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা। সাধারণ শিক্ষার্থীদের মত প্রতিবন্ধী শিক্ষার্থীরাও বিভিন্ন দেশ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে সে লক্ষ্যে সহযোগিতা করা।
১৪। প্রতিন্ধীদের প্রতিভা প্রকাশের লক্ষ্যে তাদের রচিত বিভিন্ন সাহিত্য ও তাদের সংগ্রামী জীবন গাঁথা নিয়ে বই প্রকাশ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন