
নিউজ ডেস্কঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসুচী নিয়েছে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজিনাস নলেজ (বারসিক) নামের একটি বেসরকারী প্রতিষ্টান। আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ শহীদ রফিক সড়কে মানববন্ধনের মাধ্যমে এই কর্মসুচীর সুচনা হয়।
এসময় মানিকগঞ্জ প্রেসক্লাব, ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন, স্যাক, সাংস্কৃতিক বিপ্লবী সংঘসহ কয়েকটি সংগঠন একাত্মা ঘোষনা করে কর্মসুচীতে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু,ধলেশ্বরী বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস,সোশ্যাল এডভান্সমেন্ট সেন্টার-স্যাকের সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ,বারসিকের আঞ্চলিক কর্মকর্তা বিমল রায়,সাংস্কৃতিক বিপ্লবী সংঘ-সাবিসের সভাপতি শহিদুল ইসলাম ফারুক।
বারসিকের আঞ্চলিক কর্মকর্তা পরে সাংবাদিকদের সাথে আলাপ কালে বলেন নদী ও প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষ রোপান কর্মসূচী নেয়া হয়েছে। আগামী এক মাসে মানিকগঞ্জে তারা ৫ হাজার বিভিন্ন জাতের বৃক্ষ রোপন কররবেন বলেও তিনি জানান।