News71.com
 Bangladesh
 05 Jun 17, 08:39 PM
 273           
 0
 05 Jun 17, 08:39 PM

সোনাগাজীতে পুলিশ-ছিনতাইকারী সংঘর্ষ, আহত ৮।।  

সোনাগাজীতে পুলিশ-ছিনতাইকারী সংঘর্ষ, আহত ৮।।   

নিউজ ডেস্কঃ সোনাগাজীতে পুলিশ-ছিনতাইকারী সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে আটজন আহত হয়েছে। গতকাল রবিবার রাত ২টার দিকে মঙ্গলকান্দি ইউনিয়নের আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। থানা পুলিশ জানায়,গতকাল রবিবার রাতে গ্রামীণ ব্যাংক মঙ্গলকান্দি শাখার টাকা ছিনতাই মামলার আসামিদের আটক করতে সমাসপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীদের সাথে সংঘর্ষ বেধে গেলে সোনাগাজী থানার এসআই তাজউদ্দিন বাহার,এসআই দেলোয়ার হোসেন,এএসআই জাহাঙ্গীর আলম,কনষ্টেবল রাকিব উদ্দিন,কনষ্টেবল আব্দুল খালেক,কনষ্টেবল আব্দুল খায়ের,ছিনতাই মামলার আসামি নুরুল আলম ও রুবেল আহত হয়। আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে।

পুলিশ আরো জানায়,ব্যাংকের মাঠকর্মী নুরুল গণি গতকাল রবিবার বিভিন্ন এলাকা থেকে সাপ্তাহিক কিস্তির ১ লাখ ৮ হাজার ৬২৮ টাকা নিয়ে আসার সময় ওই তিন ছিনতাইকারী তাকে মারধর করে টাকা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সোনাগাজী থানার ওসি হুমায়ূন কবির জানান,গতকাল রবিবার বিকেলে গ্রামীণ ব্যাংক মঙ্গলকান্দি শাখার ব্যবস্থাপক মোবারক হোসেন সমাসপুরের নুরুল আলম,রুবেল ও দেলোয়ার হোসেনসহ তিনজনের বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার ও অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন