
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৫ থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। সোমবার দুপুরে প্রশাসন ভবনের সভাকক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন,বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ কর্তৃক প্রেরিত চিঠির আলোকে তারা ডিনস কমিটির বৈঠকে ভর্তি পরীক্ষার এই তারিখ নির্ধারণ করেছেন। আশা করছেন,ঘোষিত তারিখে তারা পরীক্ষা নিতে সক্ষম হবেন।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-আর-রশিদ আসকারীর সভাপতিত্বে ডিনস কমিটির সভায় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ধর্মতত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল বারাকাত মো. ফারুক,মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. হাবিবুর রহমান প্রমুখ।