
নিউজ ডেস্কঃ রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করেছে র্যাাব-২ সদস্যরা। এ সময় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যা ব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম। র্যা ব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. অহিদ উল্লাহ সরকারের নেতৃত্বে আজ সোমবার দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা অভিযানে দালাল চক্রের ১৫ জনকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে স্বপন মিয়া ও হেলালকে ১ মাসের এবং আসাদুল হুদা,য়াহিদ হোসেন বাবু,শামীম সিকদার,দেলোয়ার হোসেন,আহাদ উল্লাহ,ইশতিয়াক ইসলাম ও রেজাউল ইসলামকে ১৫ দিনের দণ্ড দেয়া হয়েছে। এছাড়া ফারুক সরকার ও নাসির মোল্লাকে ১০ দিন,কামাল হোসেন,শাহীন মোল্লা,মোসা. নয়ন তারাকে ৭ দিন এবং মোসা: মিনুকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। দন্ডপ্রাপ্ত সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।