
নিউজ ডেস্কঃ গতকাল সোমবার রাত ৯টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা ব্রিজের পাশ থেকে কুখ্যাত জলদস্যু মোবারক হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোবারক সোনাদিয়া দ্বীপের পূর্ব পাড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র,দস্যুতা ও পুলিশের ওপর হামলার মামলা রয়েছে।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান,মোবারক সোনাদিয়াকেন্দ্রিক একটি শক্তিশালী জলদস্যু বাহিনীর সদস্য। তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও দু’টি কার্তুজ জব্দ করা হয়েছে। মোবারকের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।