News71.com
 Bangladesh
 06 Jun 17, 03:27 PM
 172           
 0
 06 Jun 17, 03:27 PM

লাইসেন্স ও ফিটনেসবিহীন কোনো নৌযান নেই ।। সংসদে নৌ-পরিবহনমন্ত্রী  

লাইসেন্স ও ফিটনেসবিহীন কোনো নৌযান নেই ।। সংসদে নৌ-পরিবহনমন্ত্রী   

নিউজ ডেস্কঃ নৌ-পরিবহন অধিদপ্তরের তথ্যানুযায়ী দেশে লাইসেন্স ও ফিটনেসবিহীন কোনো নৌযান দেশে নেই বলে দাবি করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ দাবি করেন। সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম উম্মে রাজিয়া কাজলের লিখিত প্রশ্নের জবাবে তিনি আরো জানান,লঞ্চ চলাচলের জন্য প্রথমত নৌ-পরিবহন অধিদপ্তর ফিটনেস প্রদান করে থাকে।ফিটনেস সনদের মেয়াদ থাকা সাপেক্ষে বিআইডাব্লিউটিএ রুট পারমিট এবং টাইম টেবিল দিয়ে থাকে। ফলে ফিটনেসবিহীন লঞ্চ চলাচলের কোনো সুযোগ নেই। তবে দেশের প্রত্যন্ত অঞ্চলে অনিবন্ধিত ছোট ছোট কিছু পণ্যবাহী, বালিবাহী, যাত্রীবাহী বোট চলাচল করে বলে জানিয়েছেন তিনি।

জাতীয় পার্টির মামুনুর রশীদ কিরণের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান,জ্বালানি তেল পরিবহনে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি জাহাজ ক্রয়ের পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে চীন সরকারের ঋণ সহায়তায় ৬টি নতুন জাহাজের নির্মাণ কাজ চলমান রয়েছে। যার মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার যা পরিশোধিত তেল পরিবহনে ব্যবহৃত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন