News71.com
 Bangladesh
 06 Jun 17, 03:34 PM
 164           
 0
 06 Jun 17, 03:34 PM

প্রতিটি উপজেলায় সমন্বিত সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হবে।।সংসদে সংস্কৃতিমন্ত্রী

প্রতিটি উপজেলায় সমন্বিত সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হবে।।সংসদে সংস্কৃতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ সরকারি দলের রেজাউল হক চৌধুরীর প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সংসদে জানিয়েছেন,দেশের প্রতিটি উপজেলায় গণগ্রন্থাগার ও শিল্পকলা একাডেমির সমন্বয়ে 'সমন্বিত সংস্কৃতি কেন্দ্র'নির্মাণের লক্ষ্যে প্রকল্প প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে প্রতিটি উপজেলায় মুক্তমঞ্চসহ সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হবে। যার মাধ্যমে শিল্পকলা একাডেমির কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে।

সংরক্ষিত নারী আসনের সদস্য দিলারা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তির সংখ্যা ৪৫৯টি। এর মধ্যে রংপুর বিভাগে ৫১টি,রাজশাহী বিভাগে ১৩৫টি,খুলনা বিভাগে ৮৩টি,রিশাল বিভাগে ২০টি, ঢাকা বিভাগে ৮৯টি,ময়মনসিংহ বিভাগে ১৭টি,সিলেট বিভাগে ১৩টি এবং চট্টগ্রাম বিভাগে ৫১টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন