News71.com
 Bangladesh
 06 Jun 17, 03:37 PM
 157           
 0
 06 Jun 17, 03:37 PM

ধানমণ্ডির ৩ রেস্টুরেন্টকে আদালত অবমাননার রুল।।

ধানমণ্ডির ৩ রেস্টুরেন্টকে আদালত অবমাননার রুল।।

নিউজ ডেস্কঃ রায় অমান্য করে রাজধানীর ধানমণ্ডি আবাসিক এলাকায় ব্যবসা পরিচালনা করায় তিন রেস্টুরেন্টের চার মালিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রেস্টুরেন্টগুলো হলো- সই থ্রি, বিটার সুইট ও ফর্ক নাইফ।

আদালত অবমাননার এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন