News71.com
 Bangladesh
 06 Jun 17, 03:41 PM
 166           
 0
 06 Jun 17, 03:41 PM

হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী গুরুতর অসুস্থ  

হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী গুরুতর অসুস্থ   

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে আজ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার আনা হচ্ছে। চট্টগ্রাম উত্তর জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে,বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় গত ২০ দিন ধরে তিনি চট্টগ্রামের বাবুরচক মোড়ের সিএসসিআর নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মীর ইদ্রিস জানান,শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রামের চিকিৎসকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন