News71.com
 Bangladesh
 06 Jun 17, 03:42 PM
 172           
 0
 06 Jun 17, 03:42 PM

আমি কখনো জাতীয় পার্টির সদস্য বা মন্ত্রী ছিলাম না।।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত  

আমি কখনো জাতীয় পার্টির সদস্য বা মন্ত্রী ছিলাম না।।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত   

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,অনেকে বলেন,আমি নাকি জাতীয় পার্টির মন্ত্রী হিসেবে সংসদে প্রথম বাজেট দিয়েছি। বাস্তবে এটি ঠিক নয়। আমি কখনো জাতীয় পার্টি করিনি,জাতীয় পার্টির সদস্য বা মন্ত্রীও ছিলাম না। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী বলেন,হুসেইন মুহাম্মদ এরশাদ যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হন,তখন ওই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করি। ওই সময় আমার সঙ্গে কথা হয়েছিল,আমি কোনো দলের সদস্য হব না। এরশাদ সাহেব দল করলে মন্ত্রিত্ব থেকে চলে যাব। এরশাদ সাহেব অত্যন্ত সজ্জন ব্যক্তি। তিনি কথা রেখেছেন। উনি দল করলে দেশের একমাত্র মন্ত্রী হিসেবে আমি পদত্যাগপত্র দিয়ে পদত্যাগ করেছি। অবশ্য এর আগে জাতীয় নেতা তাজউদ্দীন আহমদ পদত্যাগ করেছিলেন।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আরো বলেন,১৯৮৩ সালে এরশাদ সাহেব আমাকে বললেন, আমি একটি পার্টি করব। আপনি থাকেন। আমি বলেছি,আমার সিদ্ধান্তে আমি অটল। রাজনৈতিক দলে থাকতে পারব না। তখন তিনি আমাকে বললেন,আপনি যেতে পারেন। আমি পদত্যাগ করলাম। তখন আমাকে বলা হলো দল গঠনে আরো কিছুদিন বিলম্ব হবে। আপনি মন্ত্রী থাকেন। আমি থাকলাম। পরে ১৯৮৪ সালের ৮ জানুয়ারি আমাকে এরশাদ সাহেব বিদায় দিলেন। অত্যন্ত সদয় বিদায় দিয়েছিলেন মন্ত্রিসভায় অনুষ্ঠান করে। এ জন্য সাবেক রাষ্ট্রপতি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে ধন্যবাদও জানান অর্থমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন