News71.com
 Bangladesh
 06 Jun 17, 03:52 PM
 163           
 0
 06 Jun 17, 03:52 PM

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোতালেব নামে ১ পুলিশ সদস্য নিহত।।  

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোতালেব নামে ১ পুলিশ সদস্য নিহত।।   

নিউজ ডেস্কঃ ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী নামক স্থানে পিকআপ ভ্যানের চাপায় মোতালেব (৩৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও তিন পুলিশ সদস্য আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ পুলিশ সদস্যরা সড়কে কর্তব্য পালন করছিলেন। নিহত পুলিশ সদস্য মোতালেবের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়।

ফরিদপুরের ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গাজী রবিউল ইসলাম জানান,গতকাল সোমবার রাতে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী নামক স্থানে থানা পুলিশ দায়িত্ব পালন করছিলেন। ওই রাত ৩টার দিকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে চার পুলিশ সদস্য আহত হয়। এদের মধ্যে কনস্টেবল মোতালেবকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। বাকি আহতরা হলেন এএসআই আমজাদ,কনস্টেবল গিয়াসউদ্দিন ও সায়েম। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তিনি আরও জানান,নিহতের লাশ ময়নাতদন্তর জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন