News71.com
 Bangladesh
 06 Jun 17, 04:03 PM
 171           
 0
 06 Jun 17, 04:03 PM

চট্টগ্রামে ২১ বছর আগে খুন হওয়া ছাত্রলীগ নেতা মাহমুদুল হকের হত্যাকারী গ্রেপ্তার।।  

চট্টগ্রামে ২১ বছর আগে খুন হওয়া ছাত্রলীগ নেতা মাহমুদুল হকের হত্যাকারী গ্রেপ্তার।।   

নিউজ ডেস্কঃ আজ থেকে ২১ বছর আগে ১৯৯৬ সালে চট্টগ্রাম নগরীর মোমিন রোডের দস্তগীর হোটেলের সামনে ছাত্রলীগের সহসম্পাদক মাহমুদুল হক হত্যার আসামি আবদুল কুদ্দুসকে (৫৫) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বায়েজিদ থানাধীন জঙ্গল সলিমপুর এলাকার ছিন্নমূল আবাসিক থেকে গতকাল সোমবার (৫ জুন) রাতে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে চালান দেওয়া হয়েছে। গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন এসআই বিকাশ চন্দ্র শীল।

এএসআই সোহেল আহমদ জানান,বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত লক্ষ্মীপুরের কুদ্দুস তখন দস্তগীর হোটেলের রুটি তৈরির কারিগর ছিলেন। ওই হোটেলের সামনেই ছুরিকাঘাত করে মাহমুদুলকে খুন করেন তিনি। এরপর তিনি ছিন্নমূল এলাকায় জায়গা দখল করে বসবাস শুরু করেন। হত্যাকাণ্ডের পর একবার গ্রেপ্তার হন কুদ্দুস। জামিনে এসে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি ডাকাতি মামলাও রয়েছে বলে জানান এএসআই সোহেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন