News71.com
 Bangladesh
 06 Jun 17, 07:41 PM
 189           
 0
 06 Jun 17, 07:41 PM

দিনাজপুর ও ফরিদপুর থেকে ৪ সাইবার প্রতারক আটক।।  

দিনাজপুর ও ফরিদপুর থেকে ৪ সাইবার প্রতারক আটক।।   

নিউজ ডেস্কঃ ফেসবুক আইডি হ্যাক এবং বিকাশে প্রতারণার (সাইবার প্রতারক) অভিযোগে দিনাজপুর এবং ফরিদপুর থেকে ৪ প্রতারককে আটক করেছে বরিশাল জেলা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ হোসেন জানান,একটি প্রতারক চক্র তথ্য প্রযুক্তি ব্যবহার করে চলতি বছরের ১০ মে বরিশাল জেলার বানারীপাড়া থানার তৎকালীন ওসি জিয়াউল আহসানের ফেসবুক আইডি হ্যাক করে তার ফেসবুক ফ্রেন্ডদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। এর পরিপ্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ একটি প্রতারক চক্র সনাক্ত করে।

গতকাল সোমবার দিনাজপুরের ক্ষেত্রীপাড়া এলাকার কাঞ্চন কুমার সাহার ছেলে কিশোর কুমার সাহা,একই জেলার গুঞ্জাবাড়ী এলাকার কিশোর কুমার সিংহের ছেলে বাপ্পী কুমার সিং ওরফে ডন নামে দুই প্রতারককে আটক করা হয়। পাশাপাশি ফেসবুক আইডি হ্যাক করার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল সেট,বিকাশের টাকা লেনদেন করার কাজে ব্যবহৃত দুইটি সিম কার্ড এবং যে সকল আইডি হ্যাক করা হয়েছে সেগুলোর পরিবর্তিত পাসওয়ার্ড লেখা কাগজপত্র জব্দ করে পুলিশ। এদিকে গত বছরের ২৫ মার্চ বাকেরগঞ্জ উপজেলার আমিরাবাদ গ্রামের জনৈকা কলি আক্তারের মোবাইল নম্বরে বিশেষ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ফোন করে প্রতারকরা তার প্রবাসী স্বামীকে খুন করার হুমকী দিয়ে নিজেদেরকে যোগযোগ মন্ত্রী ও র্যা বের ডিজি পরিচয় দিয়ে ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ বিষয়ে ভুক্তভোগী কলি আক্তার বাদী হয়ে মামলা দায়ের করলে ওই বছরই পুলিশ ফরিদপুর এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করে। কিন্তু দুই মূল আসামি পলাতক থাকে। গতকাল সোমবার অপর এক অভিযানে ওই মামলার আসামী ফরিদপুরের ভাঙ্গার ব্রাক্ষ্মপাড়া এলাকার গৌরাঙ্গ মন্ডলের ছেলে অখিল মন্ডল এবং বিনোদ মন্ডলের ছেলে সুবল মন্ডলকে গ্রেফতার করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন