News71.com
 Bangladesh
 13 Jun 17, 03:54 PM
 265           
 0
 13 Jun 17, 03:54 PM

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পাথর নিক্ষেপ,১ বাংলাদেশি নিখোঁজ।।  

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পাথর নিক্ষেপ,১ বাংলাদেশি নিখোঁজ।।   

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বিএসএফের পাথর নিক্ষেপে এক বাংলাদেশি যুবক নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে তার লাশ ভারতীয় কালো নদীতে ভেসে গেছে। নিখোঁজ যুবকের নাম নূর হোসেন (২৫)। তিনি বারবান্ধা গ্রামের মৃত মুন্নু মিয়ার ছেলে।

সীমান্তবাসী সূত্রে জানা গেছে,গতকাল সোমবার গভীর রাতে কালো নদীর ওপর কালোরচর ব্রিজের নিচ দিয়ে কয়েকজন বাংলাদেশি গরু পাচার করে আনার সময় ভারতের সাহাপাড়া ক্যাম্পের টহলরহত বিএসএফ সদস্যরা তাদের ওপর পাথর নিক্ষেপ করে। এতে নূর হোসেন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নদীতে ডুবে যান। গতবছর ১৩ জুলাই একইভাবে স্থানীয় যুবক আকিদুল প্রাণ হারান। বিজিবির জামালপুরস্থ ৩৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আতিকুর রহমান জানান,এ ব্যাপারে কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে। এখনো পতাকা বৈঠকের সাড়া পাওয়া যায়নি বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন