
নিউজ ডেস্কঃ ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গায় আজ মঙ্গলবার দুপুরে দ্রুতগামী যাত্রীবাহী বাস রাস্তায় উল্টে দুই যাত্রী নিহতসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। নিহতরা হলেন- ভাঙ্গা পৌর সদরের রাশেদ খরাতীর ছেলে এসকেন খরাতী (৪৫) ও আজিমনগর ইউনিয়নের মোহন শেখের ছেলে জাবেদ শেখ (০৫)। দুঘর্টনায় আহতদের স্থানীয় জনতা ও হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজউদ্দিন জানান,কাঠালবাড়ি ফেরিঘাট থেকে আর পি পরিবহন যাত্রী বোঝাই করে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয়,পথিমধ্যে দুর্ঘটনাস্থল ছলিলদিয়া ব্রিজ অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাই।