News71.com
 Bangladesh
 13 Jun 17, 03:59 PM
 302           
 0
 13 Jun 17, 03:59 PM

পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক।।    

পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক।।      

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম,রাঙ্গামাটি ও বান্দরবানে অতি বৃষ্টিতে পাহাড় ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত প্রেস রিলিজে এ কথা জানানো হয়েছে। গতকাল সোমবার টানা বৃষ্টির ফলে চট্টগ্রাম,রাঙ্গামাটি ও বান্দরবানে পাহাড়ধসে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ৫০ জন নিহত হয়েছে যাদের মধ্যে উদ্ধারকাজে নিয়োজিত ৬ সেনাসদস্য রয়েছেন। রাঙ্গামাটি প্রতিনিধি জানান,রাঙ্গামাটিতে টানা বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রামের চন্দনাইশ ও রাঙ্গুনিয়ায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বান্দরবানে টানা বৃষ্টিতে পাহাড়ধসে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে।

এদিকে রাঙ্গামাটির মানিক ছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে স্থানীয়দের উদ্ধার করতে গিয়ে প্রাণ দিলেন ৬ সেনা। নিহত ৪ সেনাসদস্যর মধ্যে আছেন মেজর মাহফুজ,ক্যাপটেন তানভির,করপোরাল আজিজ,সৈনিক শাহিন। বাকিদের নাম জানা যায়নি। এ ঘটনায় আহত আরও ৬ সেনাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হলেও প্রবল বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে তা সম্ভব হয় নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন