News71.com
 Bangladesh
 13 Jun 17, 04:52 PM
 288           
 0
 13 Jun 17, 04:52 PM

কক্সবাজারের ইনানী সমুদ্রে সৈকতে ভেসে এল যুবকের লাশ

কক্সবাজারের ইনানী সমুদ্রে সৈকতে ভেসে এল যুবকের লাশ

নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে ভেসে আসা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম জানা যায়নি।আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া থানা-পুলিশ লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠায়।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামশুল আলম বলেন, আজ বেলা ১১টার দিকে ইনানী সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে একটি মৃতদেহ ভেসে আসতে দেখে থানা-পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছরের মতো হতে পারে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, ভেসে আসা লাশের শরীর ফুলে গেছে এবং পচন ধরেছে। এ কারণে লাশটির পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।ওসির ধারণা, লাশটি সাগরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিহত কোনো জেলের হতে পারে। লাশটি থানা থেকে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন