News71.com
 Bangladesh
 13 Jun 17, 07:46 PM
 267           
 0
 13 Jun 17, 07:46 PM

সিরাজগঞ্জের সাংবাদিক শিমুল হত্যায় ২৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।।

সিরাজগঞ্জের সাংবাদিক শিমুল হত্যায় ২৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক শিমুর হত্যা মামলার চার্জশীট বিষয়ে শুনানী শেষে আদালতে গৃহীত হয়েছে। মামলার বাদী নিহত শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগমের চার্জশীটের উপর কোন আপত্তি না থাকায় বিচারক হাসিবুল হক চার্জশীট গ্রহণ করে নথিভুক্ত করেন। একই সঙ্গে পলাতক ২৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন এবং আগামী পরবর্তী শুনানীর জন্য ১০ জুলাই দিন ধার্য্য করেন। এ সময় জামিনে থাকা তিন আসামি মেয়র মিরুর ভাই মিন্টু,আলমগীর ও দুলাল আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. আব্দুল কাশেম জানান,আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আদালতে শুনানী শুরু হয়। শুনানীশেষে বিচারক চার্জশীট নথিভুক্তের নির্দেশ দেন। এ সময় নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম মামলাটি দ্রুত বিচার আইনে স্থানান্তরের দাবি জানান।

উল্লেখ্য,গত ২ ফেব্রুয়ারী শাহজাদপুরে দু’পক্ষের সংর্ঘষের সময় শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে সাংবাদিক শিমুল গুরুতর আহত হন। পরদিন ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে শাহজাদপুর পৌর মেয়র হালিমূল হক মীরু,তার ভাই মিন্টু, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিনসহ ১৮ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তিন মাস পর গত ২ মে এ মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ৩৮ জনকে আসামি করে শাহজাদপুর আমলী আদালতে একটি চার্জশিট দাখিল করেন। এ মামলায় মেয়র মিরু বর্তমানে কারাগারে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন