
নিউজ ডেস্কঃ বুড়িগঙ্গা নদীতে চলছে কয়েকদিন ধরেই কচুরি পানার উৎপাত। তার মধ্যে রাতের আঁধারে চলাচল নিষিদ্ধ বালুবাহী বাল্কহেড। এ দুই উৎপাতের রোষাণলে পড়ে বুড়িগঙ্গা নদীতে প্রায় অর্ধাশতাধিক যাত্রীনিয়ে ডুবে যায় যাত্রীবাহী ট্রলার। এ যেন মরার উপর খারার গা।ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাট বরাবর মাঝ নদীতে। ঘটনার খবর পেয়ে সাথে সাথে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ যাত্রীদের সন্ধানে নামেন বাংলাদেশ নৌবাহিনী,নৌ-পুলিশ,কোস্টঘাট ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল। তাদের সহযোগিতা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও র্যাসব সদস্যরা।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে তীরে উঠানোর পর পানীর নীচে কোন লাম না থাকায় তাদের অভিযান বন্ধ করে চলে যায়। এ ঘটনায় বুড়িগঙ্গা নদীর দক্ষিণ প্রান্তে কেরানীগঞ্জের নাগরমহল ঘাট এলাকায় হাজার হাজার মানুষ দাড়িয়ে থাকলেও কেউ কারো আত্মীয়-স্বজন নিখোঁজ রয়েছে এমন সন্ধান পাওয়া না গেলে আব্দুর রহমান নামের এক ব্যাক্তি জানান চৈতি (১৭) নামের তার মেয়ে নিখোঁজ রয়েছে। সে ওই ট্রলারে করে পার হয়ে ইমামবাড়িতে নিজ বাড়ির উদ্যেশে আসতেছিল।
জানা যায়,নদীতে কচুরিপানা থাকার কারণে গতকাল সোমবার রাতে আনুমানি পোনে ১২টার সময় সদরঘাটের ওয়াইজঘাট থেকে প্রায় ৬০ থেকে ৭০ জন খেয়া নৌকার যাত্রী একটি ইঞ্জিন চালিত ট্রলার জনপ্রতি ১০টাকায় ভাড়া করে কেরানীগঞ্জের নাগরমহল ঘাটে আসতেছিলেন। তাদের ট্রলারটি কচুরিপানা বেধ করে মাঝ নদীতে আসলে কামরাঙিরচরের দিক থেকে আসা রাতের আঁধারে চলাচল নিষিদ্ধএকটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।
এ সময় ট্রলারের ডুবে যাওয়া কিছু লোক সাতরে তীরে। ঘটনার সময় আরেকটি ট্রলার কিছু যাত্রীকে তীরে আনার সহযোগিতা করেন। তবে এ পথে রাতে আসা যাওয়া করা অনেকে লোকজন নৌ-পুলিশকে দায়ী করে জানান,রাতের আধারে নদীতে কোন নিরাপত্তা নাই। নৌ-পুলিশ রাতের আঁধারে চলাচল নিষিদ্ধ বালুবাহী বাল্কহেডের কাছে পয়সা খেয়ে তাদের চলাচল করতে দেয়। এ ব্যাপারে হাসনাবাদ নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে তিনি জানান,ঘটনাটি ঘটেছে রাত পোনে ১২টার সময়। ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি দুর্ঘটনা ঘটিয়েছে বালুবাহী বাল্কহেড না কার্গোজাহাজ।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশিষ বর্ধন বলেন,ঘটনার পর থেকে বাংলাদেশ নৌ বাহিনী,নৌ-পুলিশ,কোস্টগার্ড ও আমাদের কয়েকটি টিম কাজ করে যাচ্ছে। প্রায় ১২ ঘণ্টা কাজ করারপরও আমাদের ডুবুরিদল পানির নীচে কোন লাশের সন্ধান পাননি। তবে আমরা ডুবে যাওয়া ট্রলারিটি তীরে উঠাতে সক্ষম হয়েছি। কোন লাশের সন্ধ্যান না পাওয়ায় আমরা আমাদের অভিযান বন্ধ করে দিয়েছি। এ কাজের জন্য আমাদের সহযোগিতা করেছে বিআইডাব্লিউটিএর জাহাজ অগ্রদুত।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম পিপিএম জানান,দুর্ঘটনা কবলিত ট্রলারের মালিকের নাম মো. দেলোয়ার হোসেন বলে জানা গেছে। সে চরকালিগঞ্জ তেলঘাট এলাকার বাসিন্দা। ওয়াইজঘাট এলাকা থেকে কামরাঙিরচর ঠোটা নামকস্থানে চলাচল করে। গতকাল সোমবার রাতে নদীতে কচুরীপানা থাকার কারণে কেরানীগঞ্জের কিছুলোক নদীর এপার পার করে দেওয়ার জন্য তাকে ভাড়া করে। পরে মাঝ নদীতে দুর্ঘটনার স্বীকার হয়ে ডুবে যায়। এ ঘটনায় চৈতি নামের এক কিশোরী নিখোঁজ হওয়ার কথা ছাড়া কোন লাশের সন্ধ্যান পাওয়া যায়নি।