
নিউজ ডেস্কঃ মঙ্গলবার সকালের এ দুর্ঘটনায় নিহতরা হলেন- দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামের ফরিদ আহাম্মদ (৩৫) ও সোনাগাজী চর চান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলি গ্রামের মাছ বিক্রেতা মো. মামুন (২২)পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, সকালে দাগনভূঞা পৌর এলাকার আলাইয়ারপুর গ্রামের আইয়ুব আলী ড্রাইভার বাড়ির মজিবুল হক মিয়ার ছেলে ফরিদ আহাম্মদ জলাশয়ে মাছ ধরতে বের হন। এসময় বজ্রপাতে তিনি নিহত হন।অপরদিকে প্রায় একই সময়ে সোনাগাজী উপজেলার পূর্ববড়ধলি গ্রামের আবদুল হাদীর ছেলে মো. মামুন মাছ নিয়ে বাজারে যাওয়ার পথে বজ্রপাতে নিহত হন।দাগনভূঞা-সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনায়েদ কাউসার বজ্রপাতে দুইজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।