
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদ যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন রাঙ্গামাটিতে স্মরণ কালের বৃহত্তম ভয়াবহ প্রকৃতিক বির্পযয় হয়েছে। টানা তিন দিনের প্রবল বর্ষণে রাঙ্গামাটিতে ভয়াবহ মানবিক বির্যয় ঘটেছে।এই বির্পযয় কাঠিয়ে উঠার জন্য সরকার ও আওয়ামী লীগ আপনাদের পাশে থেকে সব রকমের সাহায্য ও সহোযোগিতা করে যাবে। প্রধানমন্ত্রী আপনাদের সকল ধরণে সাহায্য ও সহোযোগিতা করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। যতদিন পর্যন্ত আপনাদের ঘরবাড়ি তৈরি হবে না ততদিন সরকার আপনাদের পাশে থাকবে। মন্ত্রী আজ বুধবার প্রকৃতিক দূর্যোগ কবলিত রাঙ্গামাটির ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে এসে রাঙ্গামাটি সার্কিট হাউজে প্রশাসনে উর্ধতন কর্মকর্তা, স্থানীয় ক্ষতিগ্রস্থ লোক ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে একথা বলেছেন। তিনি অপরিকল্পিত ভাবে ঘরবাড়ি না করার জন্য আহব্বান জানান।
এসময় তিনি সকলের উপস্থিতিতে ত্রান ও বিদ্যুত মন্ত্রীর সঙ্গে মুটো ফোনে রাঙ্গামাটির ক্ষতিগ্রস্থ এলাকার ভয়াবহ চিত্রের কথা তুলেন ধরেন। তিনি ত্রানমন্ত্রীকে ৫০ লক্ষ নগদ টাকা ১১শত বান ঢেউটিন, ও ১শত মেঃটন খাদ্য সহায়তা চেয়েছেন। ত্রানমন্ত্রী তৎক্ষনাত ২৫ লাখ টাকা ৫শত বান ঢেউটিন এবং প্রতিবান টিনে সঙ্গে তিন হাজার করে টাকা প্রদান করার কথা ফোনে ঘোষণা দেন। একই সঙ্গে লগদুতে ২২০ পরিবার ক্ষতিগ্রস্থ পরিবারের ঘরবাড়ি করার জন্য ৩ কোটি টাকা ও ১শত মেঃটন খাদ্য শস্য বরাদ্ধের কথা বলেন।তিনি সেখানে ত্রান নিতে ও ক্ষতিগ্রস্তদের আসতে বাধা দিচ্ছে তাদের নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানান। একই সঙ্গে হত্যা ও অগ্নিকান্ডে যারা জড়িত তাদেরকে কোন অবস্থাতে ছাড় দেয়া হরে না বলে জানান।বিদ্যুৎমন্ত্রীকে রাঙ্গামাটিতে বিদ্যুৎ ও পানি সরবরাহের কথা তুলে ধরেছেন। তিনি তা দ্রুত ব্যবস্থা নেবেন বলে সেতুমন্ত্রীকে আস্বস্থ করেছেন। এই সময়ে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান রাঙ্গামাটি জেলায় প্রকৃতিক দূর্যোগে নিহত ও আহতদের সংখ্যর কথা মন্ত্রীর নিকট তুলে ধরেছেন।
এই পর্যন্ত পাহাড় ধসে শিশু, নারি ও সেনা সদস্যসহ বুধবার দুপুর পর্যন্ত স্থানীয় প্রশাসন ৯৮ জনের মৃত্যু কথা নিশ্চিৎ করেছেন। এছাড়া আরো ২০/২৫ জন লোক নিখোঁজ রয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। এই সময়ের মধ্যে শুধু রাঙ্গামাটি সদর হাসপাতালে আহত ৮২ জন ভর্তি হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত এখনো ৩৯ জন এখনো চিকিৎসাধীন রয়েছে।
মন্ত্রী সড়ক ও এলজিইডির সড়কের অবস্থার কথা ও শুনেন। এর পর মন্ত্রী ৪ সেনা সদস্য নিহত হওয়ার ঘটনাস্থল, ভেদবেদী ও’ শিমুল তলি পরিদর্শন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে সেখানে ক্ষতিগ্রস্থদের পরিবারের সঙ্গে কথা বলে তাদেরকে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দেন।পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে ক্ষতিগ্রস্থ লোক জনের মধ্যে ত্রান সহায়তা প্রদান করেছেন। এখানে ক্ষতিগ্রস্থ প্রতিজনকে ২০ হাজার টাকা ও ৩০ কেজি চাল বিতরণ করেছেন। এই সময়ে মন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, কেন্দ্রীয় নেতা অসিম কুমার উকিল, ত্রান সম্পাদক সুজিদ কুমার নন্দি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাবেক মন্ত্রী দিপংকর তালুকদার ও মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এছাড়া চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবু নাছের চৌধুরী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে অবিরাম ৩ দিনে ভারি বর্ষণের ফলে শুধু রাঙ্গামাটি পার্বত্য জেলা শহর ও বিভিন্ন উপজেলায় কয়েক হাজার স্পটে ভয়াবহ পাহাড় ধসের সৃষ্টি হয়েছে। শুধু রাঙ্গামাটি শহরে কয়েক শত স্পটে পাহাড় ধস হয়েছে।বেশী ক্ষয়ক্ষতি হয়েছে, রাঙ্গামাটি পৌরসভা, কাউখালী কাপ্তাই, বিলাইছড়ি, বাঘাইছড়ি, জুরাইছড়ি, নানিয়াচর ও রাজস্থলী উপজেলায়। এই পাহাড় ধসের কারণে ঝুঁকিপূর্ণ এলাকার অনেক লোক নিরাপদে সড়ে গেছে।স্থানীয় প্রশাসন শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্রে খোলেছে। রাঙ্গামাটিতে রোববার রাত থেকে শহরে টানা ৪দিন বিদ্যুত না থাকা ও অবিরাম প্রবল বর্ষেণের ফলে রাঙ্গামাটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাঙ্গামাটির সঙ্গে সকল সড়কের পথের যোগাযোগ বিছিন্ন রয়েছে।চট্টগ্রাম সড়কসহ শহরের অধিকাংশ সড়ক ভাঙ্গনের কবলে পড়ায় রাঙ্গামাটি শহরের সকল যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সেনাবাহিনীর একটি টিমসহ ফায়ার সার্ভিস ও স্থানী অনেক গুলো টিম ক্ষতিগ্রস্থদের উদ্ধার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে।