News71.com
 Bangladesh
 15 Jun 17, 05:00 PM
 179           
 0
 15 Jun 17, 05:00 PM

১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ ট্রাক জব্দ

১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ ট্রাক জব্দ

নিউজ ডেস্কঃফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ৬শ’৯ পিস ভারতীয় শাড়িসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য এক কোটি ৩০ লাখ ৪৫ হাজার টাকা।
আজ ফেনী জয় লস্কর-৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় বিজিবি'র অভিযানে ২০ হাজার ৬শ’৯ পিস ভারতীয় শাড়িসহ একটি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত ট্রাকের চালক পালিয়ে গেলে তাকে আটক করা যায় নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন