News71.com
 Bangladesh
 15 Jun 17, 05:03 PM
 202           
 0
 15 Jun 17, 05:03 PM

লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে গাঁজা পাচারকালে স্বামী-স্ত্রীকে আটক

লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে গাঁজা পাচারকালে স্বামী-স্ত্রীকে আটক

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে গাঁজা পাচারকালে স্বামী-স্ত্রীকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার মধ্যরাতে লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট ফেরী ঘাট থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে তাদের সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, ভোলা সদরের দক্ষিণ বালিয়া গ্রামের নাগর আলীর ছেলে জামাল উদ্দিন ও তার স্ত্রী ইয়াছমিন বেগম। এ ব্যাপারে লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট এলাকার কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. আনছার আলী জানান, ঢাকা থেকে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে গাঁজা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জামাল উদ্দিন ও তার স্ত্রী ইয়াছমিনকে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন