
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গরুকে ঘাষ খাওয়াতে জেলার পীরগঞ্জের টাঙ্গন নদীর পাড়ে যাওয়ার পথে কৃষক তাজিরুল ইসলাম (৪০) বজ্রপাতের শিকার হন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ব্রজপাতের শিকার হয়ে ঘটনাস্থলে একটি গরুও মারা যায়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, নিহত তাজিরুল বৈরচুনা আজলাবাদ গ্রামের ফারিজুল ইসলামের ছেলে। অন্যদিকে, প্রায় একই সময়ে রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেদাইল গ্রামে সলিরাম (৪০) নামে এক কৃষক দোকানে চা খেতে গিয়ে রাস্তায় বজ্রপাতে মারা গেছেন। সলিরাম ভেদাইল গ্রামের দোমাসু রামের ছেলে। এ সময় চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- নরেশ চন্দ্র (৪০) ও লক্ষ্মীরাম (৪১)। আর বাকি দু'জনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। নরেশ ও লক্ষ্মীরামকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসার দেওয়া হচ্ছে।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান নিহত ও আহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।