News71.com
 Bangladesh
 16 Jun 17, 07:39 PM
 207           
 0
 16 Jun 17, 07:39 PM

কর্ণফুলীতে ৮ স্বর্ণবার উদ্ধার, আটক ১

কর্ণফুলীতে ৮ স্বর্ণবার উদ্ধার, আটক ১

নিউজ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে চেকপোস্টে আটটি স্বর্ণবারসহ রাজীব ধর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ৩টার দিকে স্বর্ণবার উদ্ধার করা হয়। কর্ণফুলী থানার এসআই কফিল উদ্দীন জানান, রাজীব ধর নামে ওই যুবক একটি বাসে চট্টগ্রাম শহরে যাচ্ছিল। বাসটি শাহ আমানত সেতুর টোল বক্স এলাকায় আসলে বাস থামিয়ে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা আটটি স্বর্ণবার পাওয়া যায়। তিনি আরও জানান, পাচারের উদ্দেশে স্বর্ণবারগুলি নিয়ে যাওয়া হচ্ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন