News71.com
 Bangladesh
 17 Jun 17, 10:57 AM
 278           
 0
 17 Jun 17, 10:57 AM

অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬৭ তরুণ-তরুণীর কারাদণ্ড

অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬৭ তরুণ-তরুণীর কারাদণ্ড

নিউজ ডেস্কঃ গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুইটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৬৭ তরুণ-তরুণীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ব্যাপারে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কুদরতে খোদা জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামের নেতৃত্বে প্রথমে জয়দেবপুর সড়কের হোটেল রাজমনি ইন্টারন্যাশনালে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ১৯ যুবতী ও ২০ যুবককে আটক এবং তাদের প্রত্যেককে একমাস করে কারাদণ্ড প্রদান করা হয়।


পরে একই এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে একই অপরাধে ২১ যুবতী ও সাত যুবককে আটক করে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন আদালত। এসময় বেশ কয়েকজন তরুণ ও কর্মচারী হোটেল থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায় বলেও জানান তিনি।এছাড়া হোটেল দুইটিতে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ অভিযানে ভ্রমমাণ আদালতের সঙ্গে আরো ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোর্শেদ ও রাসেল মিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন