News71.com
 Bangladesh
 17 Jun 17, 11:24 AM
 231           
 0
 17 Jun 17, 11:24 AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিনেট অধিবেশন আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিনেট অধিবেশন আজ

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিনেট অধিবেশন আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। গতকাল বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গাজীপুরের বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সিনেট হলে অধিবেশন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সিনেট সদস্য হিসেবে সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন