News71.com
 Bangladesh
 17 Jun 17, 01:50 PM
 269           
 0
 17 Jun 17, 01:50 PM

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্কঃ মাগুরা-ফরিদপুর সড়কে মাগুরার পারনান্দুয়ালীতে সড়ক দুর্ঘটনায় সেলিম শেখ (৪০) নামের এক পিকআপ চালক নিহত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত সেলিম মাগুরা সদর উপজেলা সদরের হাজরাপুর আদর্শ গ্রামের সিরু শেখের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ওই পিকআপের দুই হেলপার।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সেলিম আসবাবপত্র ভর্তি একটি পিকআপ নিয়ে ফরিদপুর থেকে মাগুরা সদরের জাগলায় আসছিলেন। পথে পারনান্দুয়ালী এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় পিকআপ চালক সেলিম শেখ ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া জাকির হোসেন ও সেতু মিয়া নামের দুই হেলপার আহত হন। আহতদের একজনকে মাগুরা সদর ও অন্যজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন