
নিউজ ডেস্কঃ চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসাখালীতে তার গাড়িতে হামলা চালানো হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ৪ জন আহত হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে গাড়িতে ছিলেন তার কাঁচ সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে।