News71.com
 Bangladesh
 20 Jun 17, 10:11 AM
 206           
 0
 20 Jun 17, 10:11 AM

রাজবাড়ীতে কলেজছাত্রীর নগ্ন ভিডিও ছড়ানোয় আটক ৩।

রাজবাড়ীতে কলেজছাত্রীর নগ্ন ভিডিও ছড়ানোয় আটক ৩।

নিউজ ডেস্কঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে এক কলেজছাত্রীর নগ্ন ভিডিও ধারণ ও পরবর্তীতে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যরা। গতকাল সোমবার (১৯ জুন) রাত ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানীর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বিষয়টি জানান। আটককৃত যুবকরা হলেন, বালিয়াকান্দি উপজেলার বাউনী বনগ্রামের মো. রেজাউল মন্ডলের ছেলে মো. শাওন মন্ডল (১৯), একই উপজেলার পাইককান্দি গ্রামের মো. আমিন মন্ডলের ছেলে মো. সজিব মন্ডল (২১) ও ঢোলজানি গ্রামের মো. লাল মিয়ার ছেলে মো. ফারুক আহমেদ (২২)।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক যুবক শাওন মন্ডল সম্প্রতি বালিয়াকান্দি উপজেলার এক কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে মোবাইল ফোনে তার নগ্ন ভিডিও ধারণ করেন। এ কাজে শাওনকে সহযোগিতা করেন তার দুই বন্ধু সজিব ও ফারুক। পরবর্তীতে তারা তিনজন ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কলেজছাত্রীর পরিবারের কাছে টাকা দাবি করেন। এক পর্যায়ে টাকা না পেয়ে তারা ওই নগ্ন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেন। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর পরিবার বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পকে বিষয়টি জানান। এরপর সোমবার (১৯ জুন) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শাওন ও তার দুই বন্ধুকে আটক করে র্যাব। এরপর তাদের মোবাইল ফোন থেকে কলেজছাত্রীর নগ্ন ভিডিও উদ্ধার করে তাদেরকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন