News71.com
 Bangladesh
 20 Jun 17, 10:15 AM
 206           
 0
 20 Jun 17, 10:15 AM

আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে তীব্র যানজট

আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে তীব্র যানজট

নিউজ ডেস্কঃ আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আশুলিয়ার বাইপাইল থেকে আশুলিয়ার ধউর পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এ যানজট দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে মহাসড়কে এ যানজট সৃষ্টি হয়েছে। এদিকে প্রচন্ড গরমে চরম বিপাকে পড়েছেন বাস যাত্রীরা। যানজট নিরসনে পুলিশকে কোন উদ্যোগ নিতে দেখা যায়নি বলেও অভিযোগ করেছেন অনেকে। যানজট এড়াতে অনেকে পায়ে হেটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনী থেকে সাভার বাজার বাসষ্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এবিষয়ে সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবুল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মহাসড়কে গাড়ি বেড়ে যাওয়ার কারণে ও জামগড়া সড়ক দুর্ঘটনার কারণে ও রিপায়ারিং কাজ চলায় সামান্য যানজট সৃষ্টি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন