News71.com
 Bangladesh
 20 Jun 17, 03:28 PM
 241           
 0
 20 Jun 17, 03:28 PM

বাগেরহাটের মোরেলগঞ্জে ৬ গরু চুরি।।  

বাগেরহাটের মোরেলগঞ্জে ৬ গরু চুরি।।   

নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জে দুই আওয়ামী লীগ কর্মীর গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি হয়ে গেছে। গতকাল সোমবার রাত ২টার দিকে জোকা ও হোগলাপাশা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। দৈবজ্ঞহাটি ইউনিয়নের জোকা গ্রামের আওয়ামী লীগ কর্মী গোপাল ঘোষ জানান,রাত ১টার দিকে গোয়াল ঘরের তালা ভেঙ্গে অজ্ঞাত চোরেরা তার সবকটি গরু নিয়ে গেছে। যার মূল্য কমপক্ষে দেড়লাখ টাকা। একই রাতে চুরি হয়েছে হোগলাপাশা পুলিশ ফাঁড়ি সংলগ্ন ফারুক শেখের ৮০ হাজার টাকা মূল্যের দুটি গরু।

দৈবজ্ঞহাটি ইউনিয়ন চেয়ারম্যান ফকির শহিদুল ইসলাম ও হোগলাপাশা ইউনিয়ন চেয়ারম্যান মো. রেজাউল করিম নান্না এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। পোলেরহাট ও হোগলাপাশা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন