News71.com
 Bangladesh
 20 Jun 17, 03:34 PM
 254           
 0
 20 Jun 17, 03:34 PM

বান্দরবানের লামা-ফাঁসিয়াখালী সড়কে ডাকাতি,আহত ৮।।  

বান্দরবানের লামা-ফাঁসিয়াখালী সড়কে ডাকাতি,আহত ৮।।   

নিউজ ডেস্কঃ বান্দরবানের লামা-ফাঁসিয়াখালী সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে সড়কের মিরিঞ্জার টপ এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাত সদস্যের হামলায় ৮ যাত্রী আহত হন। আহতরা হলেন মো. কায়েস উদ্দিন (৩৩),আবুল বশর (৩০),আনোয়ার হোসেন (২৪),গাড়িচালক কাজল (২২),মো. আলামিন (২০),মো. আয়েজ উদ্দিন (৩৪),সামশুল ইসলাম (৪৫) ও নুর সালাম (৫০)।

এ সময় ডাকাতরা ফাঁসিয়াখালীগামী ২টি মোটরসাইকেল,১টি জিপ গাড়ি ও লামাগামী ১টি জিপ গাড়ির গতিরোধ করে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন,ডাকাতির খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন