News71.com
 Bangladesh
 20 Jun 17, 04:38 PM
 229           
 0
 20 Jun 17, 04:38 PM

ঝিনাইদহে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত।।  

ঝিনাইদহে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত।।   

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএফএফের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত ও অপর দুইজন আহত হয়েছে। পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে। ভারতের সীমান্তবর্তী নদীয়া জেলার কুমারী গ্রামে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম সোহেল (২০)। সোহেল খোসালপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে। নিহত অপর বাংলাদেশি তরুণের পরিচয় পাওয়া যায়নি।

বিএসএফের গুলিতে আহত দুই বাংলাদেশি তরুণের একজন হলেন হারুন (১৫)। হারুণ শ্যামকুড় গ্রামের কাউসারের ছেলে। আহত অপর তরুণের পরিচয় পাওয়া যায়নি। মহেশপুর থানার ওসি কবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন