News71.com
 Bangladesh
 20 Jun 17, 04:40 PM
 244           
 0
 20 Jun 17, 04:40 PM

ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গম বিতরণ, নিতে অনীহা প্রকাশ গরীবদের ।

ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গম বিতরণ, নিতে অনীহা প্রকাশ গরীবদের ।

নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গম বিতরণ করা হয়েছে। চালের পরিবর্তে দুস্থদের মাঝে গম বিতরণ করায় অনেকে অনীহা প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার আকঁচা ইউনিয়নের ভিজিএফ কার্ডধারীদের মাঝে গম বিতরণ করা হয়। এসময় চালের পরিবর্তে প্রত্যেক কার্ডধারী ব্যক্তিকে ১৩ কেজি করে গম বিতরণ করা হলে অনেক দুস্থ তা নিতে অনীহা প্রকাশ করেন। ওই ইউনিয়নের কার্ডধারীর মধ্যে অনেকে জানান, আমরা গরিব মানুষ বলেই ইউনিয়ন পরিষদে নাম দেই। কিন্তু চালের পরিবর্তে গম নিয়ে আমাদের কি হবে ১৩ কেজি গম নিয়ে কি করবো বুঝতে পারছি না। ১৩ কেজি গম না দিয়ে যদি ৫ কেজি চাল দিত থাহলেও কাজে লাগতো। সারাদিন হাজিরা ফেলে চাল নিতে এসে দেখি ইউনিয়ন পরিষদ থেকে গম দেয়া হচ্ছে। আমরা গম চাই না। আমরা চাই চাল।

ওই ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন জানান, প্রতি বছর সরকারি সহায়তা ইউনিয়ন পরিষদের মাধ্যমে দুস্থ অসহায় মানুষকে চাল বিতরণ করা হয়। তবে এবার চালের পরিবর্তে গম বিতরণ করা হয়েছে। আমরাও চাই গম না দিয়ে চাল দিলে ভাল হয়। আশা করছি সরকার বিষয়টি ভেবে দেখবেন।জেলা ত্রাণ অধিদপ্তর সূত্র জানায়, পর্যায়ক্রমে ঈদের আগে জেলার ৫টি উপজেলার ৫৩টি ইউনিয়নে ৮৮হাজার ৯১০জন কার্ডধারীর মাঝে ১১৫৬ মেঃ টঃ গম বিতরণ করা হবে। এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সফিকুর রহমান জানান, ঈদের আগেই জেলার প্রত্যেকটি ইউনিয়নে গম বিতরণ সম্পূর্ণ করা হবে। তবে এবছর চালের কিছুটা সংকট থাকায় চালের পরিবর্তে গম বিতরণ করা হচ্ছে। আমরা আশা করছি সরকার অসহায় দুস্থদের কথা চিন্তা করে আগামীতে তাদের চাহিদা পুরণ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন