News71.com
 Bangladesh
 20 Jun 17, 04:46 PM
 264           
 0
 20 Jun 17, 04:46 PM

কয়েক দিনের মধ্যেই খুচরা বাজারে চালের দাম কমবে ।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ  

কয়েক দিনের মধ্যেই খুচরা বাজারে চালের দাম কমবে ।। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ   

নিউজ ডেস্কঃ চাল আমদানির উপর ধার্যকৃত শুল্ক কমিয়ে আনায় আগামী কয়েক দিনের মধ্যে চালের দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন,চাল আমদানির উপর ধার্যকৃত ২৮ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এতে প্রতি কেজি চালের দাম কমপক্ষে ৬ টাকা কমবে। চালের সংকট নেই দাবি করে মন্ত্রী আরও বলেন,মিল মালিকরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশেই চালের ওপর শুল্ক কমানো হয়েছে। কয়েক দিনের মধ্যেই দাম কমবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন