News71.com
 Bangladesh
 20 Jun 17, 04:47 PM
 251           
 0
 20 Jun 17, 04:47 PM

সুন্দরবনে অস্ত্রসহ তিন বনদস্যু আটক।।

সুন্দরবনে অস্ত্রসহ তিন বনদস্যু আটক।।

নিউজ ডেস্কঃ সুন্দরবনে অভিযান চালিয়ে তিন বনদস্যুকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি রাইফেল ও পিস্তল উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সাপখালী খাল ও শ্যানগরের গাবুরা খেয়াঘাট থেকে তাদের আটক করা হয়।

আটক বনদুস্যরা হলেন,খুলনার কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের আবুল বাসারের ছেলে আবুল হাসান,একই গ্রামের আমজাদ সরদারের ছেলে জালাল হোসেন ও কয়রার গোলাখালী গ্রামের গাজী আবুল মোছেরের ছেলে মফিজুল ইসলাম নান্নু। শ্যামনগরের বুড়িগোয়ালিনী নৌ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মামুন হোসেন বিষয়টি নিশ্চিত বিষয়টি নিশ্চিত করে জানান,আটকদের শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন