News71.com
 Bangladesh
 20 Jun 17, 04:50 PM
 248           
 0
 20 Jun 17, 04:50 PM

ফুলছড়িতে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তির মৃত্যু-আহত অন্তত ১০ জন।

ফুলছড়িতে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তির মৃত্যু-আহত অন্তত ১০ জন।

নিউজ ডেস্ক : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের গুলিতে আজাহার আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এর আগে ভোরে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি আদর্শ গ্রামে (গুচ্ছগ্রাম) এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার ভোরে খোলাবাড়ি গ্রামের আবদুস সাত্তার দলবল নিয়ে প্রতিপক্ষ লাল মিয়ার বাড়িতে হামলা চালান। এ সময় লাল মিয়ার পরিবার ও আশপাশের লোকজন ঠেকানোর চেষ্টা করেন।

এক পর্যায়ে আবদুস সাত্তারের লোকজন এলোপাতাড়ি গুলি ছুড়লে লাল মিয়ার প্রতিবেশী আজাহার আলী গুলিবিদ্ধ হন। এ সময় আহত হন আরো অন্তত ১০ জন। পরে তাদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আজাহার আলীর মৃত্যু হয়। এসআই রবিউল আরো জানান, এ ঘটনায় ফুলছড়ি ইউনিয়নে উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন