News71.com
 Bangladesh
 25 Jun 17, 12:35 PM
 201           
 0
 25 Jun 17, 12:35 PM

মাগুরায় ইজিবাইক চাপায় নিহত ১।।

মাগুরায় ইজিবাইক চাপায় নিহত ১।।

নিউজ ডেস্কঃ মাগুরা সদর উপজেলার কান্দাবাশকোঠা এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইক চাপায় ওলিয়ার রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকালে মাগুরা-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মবিন হোসেন সাংবাদিকদের জানান, সকালে কান্দাবাশকোঠা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওলিয়ার। এসময় পেছন থেকে একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইজিবাইকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন