News71.com
 Bangladesh
 28 Jun 17, 02:23 AM
 188           
 0
 28 Jun 17, 02:23 AM

টেকনাফে নৌকাডুবিতে ৩ শিশু নিখাঁজ।।

টেকনাফে নৌকাডুবিতে ৩ শিশু নিখাঁজ।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় তিন শিশু নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ১৪ জনকে নাফ নদী থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে টেকনাফ পৌরসভার জালিয়া পাড়ার নাফ নদীর ট্রানজিট জেটিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, আজ মঙ্গলবার বিকেলে জালিয়াপাড়ার নাফ নদীর নতুন জেটি দিয়ে ছোট নৌকাভর্তি শিশুরা ভ্রমণে বের হয়। কিছুক্ষণ পর হঠাৎ জোয়ারের পানিতে নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় আশপাশে থাকা নৌকার লোকজন ১৪ জনকে উদ্ধার করতে পারলেও তিন শিশু এখনো নিখোঁজ রয়েছে। তারা হলো টেকনাফ পৌরসভার ইসলাবাদের মনু মিয়ার ছেলে মো. আমিন (৯),আনোয়ার ইসলামের ছেলে সাদেক (৮) ও সদর ইউনিয়নের উত্তর নাজির পাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৬)।

উদ্ধার হওয়া সাইফুল ইসলাম ও আমান উল্লাহ জানায়,ছোট একটি নৌকায় করে আমরা ১৭ জন ভ্রমণে বের হই। কিছুক্ষণ পর নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় একটি নৌকা আমাদের উদ্ধার করে। বাকি লোকজন কে কোথায় জানি না। টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কে আর বড়ুয়া বলেন,নৌকাডুবির ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ পর্যন্ত এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন,নৌকাডুবিতে তিনজন নিখোঁজ রয়েছে। নাফ নদীতে স্রোত বেশি রয়েছে। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন