News71.com
 Bangladesh
 29 Jun 17, 01:36 PM
 187           
 0
 29 Jun 17, 01:36 PM

টঙ্গীর আবাসিক হোটেলে ৪০ তরুণ-তরুণী আটক ।

টঙ্গীর আবাসিক হোটেলে ৪০ তরুণ-তরুণী আটক ।

 

নিউজ ডেস্কঃ অসামাজিক কার্যকলাপের অভিযোগে টঙ্গীর কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।বুধবার রাত ৮টার দিকে টঙ্গীর আবাসিক হোটেল বন্ধু, সুন্দরবন, অনামিকাসহ কয়েকটি হোটেলে অভিযান পরিচালনা করার সময় অনেকে দুই তলা তিন তলা থেকে লাফ দিয়ে পালানোর সময় এলাকার সাধারণ জনগণ তাদেরকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।


টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হাসানুজ্জামান জানান, ঈদের ছুটিতে মহানগরীর টঙ্গীতে আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ চলছে এমন খবরের ভিত্তিতে বুধবার রাতে টঙ্গী এলাকায় বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ঐ তরুণ-তরুণীদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার তাদের গাজীপুর আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন