News71.com
 Bangladesh
 29 Jun 17, 07:59 PM
 164           
 0
 29 Jun 17, 07:59 PM

পিরোজপুরের মঠবাড়িয়ার ১৩ গুণীজনকে রেনেসাঁ সম্মাননা প্রদান।।

পিরোজপুরের মঠবাড়িয়ার ১৩ গুণীজনকে রেনেসাঁ সম্মাননা প্রদান।।

নিউজ ডেস্কঃ ঈদ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় সামাজিক সংগঠন রেঁনেসা'এর উদ্যোগে ১৩ জন গুণীজনকে সম্মানার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার ঈদের তৃতীয় দিনে সন্ধ্যায় মঠবাড়িয়া সরকারি ডাকবাংলো মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠিত হয়। মমিন উদ্দিন স্মৃতি সাহিত্য পরিষদের সহযোগিতায় মুক্তিযুদ্ধ,শিক্ষা,সমাজ উন্নয়ন, শিল্প-সাহিত্য ও কৃষিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রেনেসাঁ-২০১৭ সম্মাননা প্রদান করা হয়।

এতে সম্মাননা পেয়েছেন,বরেণ্য রাজনীতিক ও জাতীয় নেতা প্রয়াত মহিউদ্দিন আহম্মেদ (মরনোত্তর), মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর বিক্রম প্রয়াত মেজর (অব:) ক্যাপ্টেন মেহেদী আলী ইমাম, বিশিষ্ট কৃষিবিদ প্রয়াত মো. আব্দুস সামাদ তালুকদার (মরনোত্তর),বরেণ্য শিক্ষক ও মঠবাড়িয়া কে এম লতীফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রয়াত মো. শামসুল হক (মরনোত্তর),বরেণ্য সাংবাদিক ও মঠবাড়িয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা সভাপতি প্রয়াত মোস্তফা গোলাম ফারুক বাচ্চু (মরনোত্তর),ভাষা সৈনিক ও গুলিসাখালী জিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান খান,শহীদ নুর হোসেনের মা শহীদ জননী মরিয়ম বিবি,বিশিষ্ট গণসংগীত শিল্পী ও মঠবাড়িয়া কে এম লতীফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক বাসুদেব মিত্র,দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাওজাল,লেখক ও গুলিসাখালী জিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর হোসাইন মোল্লা,জননন্দিত ফুটবলার দেলোয়ার হোসেন বাদল ও সফল নার্সারী কৃষক মো. বাবুল মাতুব্বর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন